Manual Noodle Cutter Roller
ঘরে তৈরি হেলদি ও তাজা ন্যুডলস, পাস্তা কিংবা নিমকি খেতে ভালোবাসেন? কিন্তু চাকু বা বটি দিয়ে সমান মাপে ময়দার ডো কাটতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট ও হাত ব্যথার ঝামেলায় পড়তে হয়? আপনার রান্নাঘরের এই কাজকে পানির মতো সহজ ও ফাস্ট করতে নিয়ে এলাম Stainless Steel Manual Noodle Cutter Roller। বেলন দিয়ে খামির বেলে জাস্ট এই রোলারটি ওপর দিয়ে চালিয়ে দিলেই একসাথে ৮টি সমান ও নিখুঁত ফালি বা স্ট্রিপ তৈরি হয়ে যাবে!
কেন এই ম্যানুয়াল নুডুলস কাটার রোলারটি আপনার রান্নাঘরে থাকা জরুরি?
-
এক সাথে সমান ৮টি কাট (Multifunctional Multi-Blade Roller): এতে রয়েছে ৯টি সুক্ষ্ম ও ধারালো চক্রাকার রোলার ব্লেড। ময়দার ডো-এর ওপর বোলালেই এটি একই মাপে ৮টি সমান ফালিতে নুডুলস বা পাস্তা কেটে ফেলে।
-
১০০% প্রিমিয়াম স্টেইনলেস স্টিল (High-Grade Stainless Steel): এটি সম্পূর্ণ ফুড-গ্রেড স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি। ফলে রোদ-পানিতে এটিতে কখনো মরিচা (Rust) পড়ে না, বেঁকে যায় না এবং বছরের পর বছর নতুনের মতো সার্ভিস দেয়।
-
সহজ ও আরামদায়ক গ্রিপ (Ergonomic Handle): এর স্টিল হ্যান্ডেলটি হাত দিয়ে ধরতে বেশ আরামদায়ক। খুব বেশি বল প্রয়োগ না করেই মসৃণভাবে রোল করা যায়, ফলে অল্প সময়েই অনেক বেশি খামির কেটে ফেলা সম্ভব।
-
মাল্টিপারপাস কিচেন টুল (Versatile Cooking Tool): এটি দিয়ে শুধু নুডুলস বা পাস্তাই নয়; ঘরে নিমকি, পিঠা, ধনিয়া পাতা, রসুন, আদা, মরিচ কিংবা পেঁয়াজ কুচি করার কাজেও সমানভাবে ব্যবহার করা যায়।
-
সহজে ধোয়া ও ঝুলিয়ে রাখার ব্যবস্থা (Hanging Hole Design): ব্লেডগুলোর মাঝে গ্যাপ থাকায় ব্যবহারের পর কল ছেড়ে পানিতে একটি নরম ব্রাশ দিয়ে ধুয়ে ফেললেই একদম পরিষ্কার হয়ে যায়। এছাড়া হ্যান্ডেলের নিচে রিং থাকায় এটি দেয়ালের হুকে ঝুিলয়ে রাখা যায়, যা কিচেনের স্পেস বাঁচায়।
| SKU | MANUAL-2843 |
|---|