

Magnetic Chess Strategy Game
স্মার্টফোন আর ইন্টারনেটের দুনিয়ায় পরিবার ও বন্ধুদের সাথে আড্ডা বা অবসর সময়কে রোমাঞ্চকর করে তুলতে নিয়ে এলো Magnetic Stones Strategy Game। ম্যাগনেটের আকর্ষণীয় পোলারিটি ও ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তার খেলা এটি। ছোট-বড় সবাই মিলে একসাথে খেলার মতো অত্যন্ত আকর্ষণীয়, চ্যালেঞ্জিং এবং ব্রেইন-স্টর্মিং টেবিলটপ বোর্ড গেম।
কেন এই ম্যাগনেটিক গেমটি আপনার জন্য সেরা?
-
মজাদার ও চ্যালেঞ্জিং গেমপ্লে: খেলার মূল লক্ষ্য হলো দড়ির গোল বৃত্তের ভেতরে স্ট্র্যাটেজি অনুযায়ী নিজের ম্যাগনেটগুলো বসানো। কিন্তু বসাতে গিয়ে অন্য ম্যাগনেটের সাথে লেগে গেলে বা আকর্ষণে জড়িয়ে গেলে সেই সমস্ত ম্যাগনেট প্লেয়ারকে নিজের কাছে তুলে নিতে হবে!
-
ব্রেইন ডেভলপমেন্ট ও একাগ্রতা বৃদ্ধি: বাচ্চাদের চিন্তাশক্তি, আই কিউ (IQ), হ্যান্ড-আই কোঅর্ডিনেশন এবং লজিক্যাল থিংকিং বাড়াতে দারুণ ভূমিকা রাখে।
-
পারিবারিক আড্ডা ও স্ক্রিন-টাইম কমানোর উপায়: পরিবার, ভাইবোন কিংবা বন্ধুদের আড্ডায় ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সবার মাঝে রিয়েল-টাইম আনন্দ এনে দেয়।
-
সহজ নিয়ম ও ২ বা ততধিক প্লেয়ার: গেমের নিয়ম অত্যন্ত সহজ, ফলে ৮ বছরের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই এই গেমে নিমেষেই অংশ নিতে পারেন।
-
পোর্টেবল ও ট্রাভেল-ফ্রেন্ডলি: হালকা প্যাক ও সুন্দর স্টোরেজ ডিজাইন থাকায় ভ্রমণ, পিকনিক বা ট্যুরের সময় ব্যাগে নিয়ে যাওয়া খুবই সহজ।
| SKU | MAGNET-616D |
|---|